নদীতে নেমে নিখোঁজ ২, একজনের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল কান্তনগর এলাকায় ঢেপা নদীতে গোসল করতে নেমে দুই তরুণ পানিতে তলিয়ে যায়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে উদ্ধার করতে যায়নি। তবে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর সোমবার সকাল ১০টার দিকে নশিপুর বুড়িরহাট এলাকায় নদী থেকে একজনের মরদেহটি উদ্ধার হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাফেজ ইব্রাহীমের মরদেহ সনাক্ত করেন। এখনও একজন নিখোঁজ রয়েছেন।

এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টায় কান্তনগর সেতুর ৫০০মিটার উত্তরে ঢেপা নদীতে গোসল করতে নেমে তারা তলিয়ে যান তারা। সোমবার সকাল থেকে পুনঃরায় নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পানিতে তলিয়ে যাওয়া মিম ইসলাম (১৫) বীরগঞ্জের দক্ষিণ পাল্টাপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে এবং হাফেজ ইব্রাহিম ইসলাম (১৫) কাহারোলের দ্বীপনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তারা দুজনই মাদ্রাসার ছাত্র এবং সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন তরুণ একসঙ্গে কাহারোল উপজেলার কান্তনগর পাড়ায় কান্তনগর সেতুর ৫০০মিটার উত্তরে ঢেপা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর স্রোতে ইব্রাহীম ও মিম তলিয়ে যায়। তাদের তলিয়ে যেতে দেখে অন্যরা চিৎকার করলে এলাকার লোকজন এসে নদীতে উদ্ধার কাজ চালায়। খুঁজে না পেয়ে কাহারোল উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার কাজ শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল ইসলাম।

এদিকে, বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম একজনের মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights