নবজাতকের মরদেহ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে মাছের হ্যাচারি থেকে এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী চৌধুরী পাড়ার একটি হ্যাচারি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মাছচাষি মতিয়ার রহমান বলেন, সকালে হ্যাচারিতে মাছের খাবার দিতে গেলে নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।তদন্ত চলছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights