নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার ঐতিহ্যবাহী লাকসাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা নৃত্য, কবিতা, গান, অভিনয়, যেমন খুশি তেমন সাজো পরিবেশন করেন। বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের পরিষদের সভাপতি অ্যডভোকেট রফিকুল ইসলাম হিরা’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভুইঁয়া, জেলা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, জেলা পরিষদের সদস্য মেজর (অবঃ) হাবিবুর রহমান, জেলা পরিষদের মহিলা সদস্য অ্যডভোকেট তানজিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, পৌর কাউন্সিলর আবু সায়েদ বাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ও বর্ষসেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights