নবায়নযোগ্য জ্বালানী নীতি বাস্তবায়নে যুব ও শিক্ষার্থীদের মানববন্ধন!

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় জ্বালানী অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে নবায়নযোগ্য জ্বালানী নীতি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ক্লীন বাংলাদেশ ও জাগোনারীর সহযোগীতায় সেচ্ছাসেবী সোনার বাংলা যুব সংগঠন এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বরগুনা সদরের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে সোনার বাংলা যুব সংগঠন ও মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী ও যুবরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, সোনার বাংলা যুব সংগঠনের উপদেষ্টা লাইলি বেগম, সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন অপু, কাশেম হাওলাদার, অলিউল্লাহ ইমরান, জাগো নারীর দেবাশীষ, আখী প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও সমাবেশে বলা হয়, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নিজস্ব স্থায়িত্ব, জ্বালানী স্বাধীনতা এবং জ্বালানী সুরক্ষিত করতে হবে। কয়লা ও এলএলজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল করে নবায়নযোগ্য জ্বালানীর প্রসার ঘটাতে সরকারকে এগিয়ে আসতে হবে। অধিক মূল্যে জ্বালানী আমদানী বন্ধ করে স্বল্প ব্যায়ে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights