নভেম্বরে আইসিসিবিতে বসবে ‘আন্তর্জাতিক শিক্ষা মেলা’
অনলাইন ডেস্ক
রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষা উৎসব, বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো-র ৬৫তম আসর। ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনালের আয়োজনে তিন দিনব্যাপী এই শিক্ষা উৎসব চলবে আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর।
এই মেলায় অংশ নেবে দেশ-বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি, আইইএলটিএস ও টেস্ট প্রিপারেশন সেন্টারসহ শিক্ষা ও ক্যারিয়ার সংশ্লিষ্ট নানা প্রতিষ্ঠান।
মেলায় এক ছাদের নিচে জানা যাবে দেশ ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া, ভিসা ও ক্যারিয়ার গঠনের খুঁটিনাটি। সরাসরি কথা বলা যাবে অভিজ্ঞ কাউন্সিলর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে, আর বেছে নিতে পারবেন আপনার স্বপ্নের পথ।
শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি। ফ্রি টিকিট ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন fairconvener.com।
মেলায় যেসব প্রতিষ্ঠান স্টল নিতে পারবে:
১. এডুকেশন কনসালট্যান্সি ও স্টুডেন্ট ভিসা এজেন্সি
২. দেশি-বিদেশি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি ও কলেজ
৩. আইইএলটিএস, স্পোকেন ইংলিশ ও ইংলিশ কোচিং সেন্টার
৪. বুক পাবলিশার ও এডুকেশনাল বুকশপ
৫. ট্রাভেল ও এয়ার টিকিটিং এজেন্সি
৬. ক্যারিয়ার কাউন্সিলিং ও স্কিল ট্রেনিং
৭. ব্যাংক, মানি এক্সচেঞ্জ ও ইন্স্যুরেন্স
