নয়াপল্টনের শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

মহান মে দিবস উপলক্ষে রাজধানী নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বিকালে কর্মসূচিতে যোগ দিয়ে সমাবেশের আসন গ্রহণ করেন।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

তবে সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এতে নয়াপল্টন ও আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights