নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে অমর একুশে বই মেলার আয়োজন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসক ড. বদিউল আলম। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক জানান, বই মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল ২১ ফেব্রুয়ারির দিন থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি ৯ দিনব্যাপী চলবে এই মেলা। প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে স্টল। ১০০টি স্টল দিয়ে সাজানো হয়েছে এবারের বই মেলা। নিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ। এ ছাড়া প্রতিদিন বিভিন্ন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights