ব্রাজিলে আমিরাতের বিনিয়োগ ৫০০ কোটি ডলার

লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে এগোচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এরই মধ্যে ব্রাজিলে দেশটির বিনিয়োগ ৫০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

রবিবার এমনটা জানান ইউএই’র অর্থমন্ত্রী আবদুল্লা বিন তৌক। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার ইউএই সফরের পর বিনিয়োগের এ উপাত্ত প্রকাশ করল উপসাগরীয় দেশটি। মধ্যপ্রাচ্যে ব্রাজিলের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার ইউএই। সূত্র: দ্য ন্যাশনাল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights