চমক রেখে নিউজিল্যান্ড সিরিজের ‘এ’ দল ঘোষণা করল বিসিবি সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আজ রোববার প্রথম চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

প্রথমবারের মতো ‘এ’ দলে ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার অমিত হাসান ও এনামুল হক। দলে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার নুরুল হাসান সোহান, নাঈম শেখ এবং আরও অনেকে।

ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে চার দিনের ম্যাচের সিরিজ। সিলেটে ১৪ মে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

চার দিনের প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল:
নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, অমিত হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights