জমি নিয়ে বিরোধের জেরে নারীকে হত্যা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর বাগমারায় জাহানারা বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যায় দেবরের সন্তানরা পিটিয়ে গুরুত্বর আহত করে। ওই রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুত্বর আহত জাহানারা বেগমের ছেলে মামুন রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাহানারা বেগম বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের হানিফ আলীর স্ত্রী।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ইসলাম, বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের হানিফ আলী ও জয়নালের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। বুধবার সন্ধ্যায় হানিফের স্ত্রী জাহানারা ও ছেলে মামুন উপজেলার ভবানীগঞ্জে যাচ্ছিলেন। পথে গতিরোধ করে মা ও ছেলেকে পিটিয়ে গুরুত্বর আহত করেন জয়নাল ও তার লোকজন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারার মৃত্যু হয়।
