নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি : ০১.০৬.২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারী সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বেলা ১২টার দিকে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সেখানে সাউন্ড বক্সের সংযোগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা জানান, দুজনই হাসপাতালে নিয়ে আসার আগে মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights