নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাটোর প্রতিনিধি

বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিষদ নাটোর সদর উপজেলা শাখার আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংগঠনটির সদর উপজেলা শাখার সভাপতি বাবুল পাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামলাল তেলীর সঞ্চালনায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক কালিদাস রায়, উপদেষ্টা অ্যাড. বাকী বিল্লাহ রশীদি, অনুপ আচার্য্য, বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি যাদু কুমার দাস, সাধারণ সম্পাদক শিবেন মাহাতো, গুরুদাসপুর উপজেলা সাধারণ সম্পাদক মাধাই মুন্ডা, লালপুর উপজেলা সাধারণ সভাপতি শংকর বাগদী, সাধারণ সম্পাদক কাজল বাগদী, নলডাঙ্গা উপজেলা শাখার আহবায়ক মহেশ হেমব্রম প্রমুখ। পরে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights