নাটোরে বাসচাপায় অটোভ্যান চালকসহ দুইজন নিহত

নাটোর প্রতিনিধি

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যান চালক ও ভ্যানের এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোভ্যান চালক সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে সাব্বির হোসেন ও ভ্যান যাত্রী বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে সাঈদ হোসেন।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ভ্যান চালক ও ভ্যানের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে দুর্ঘটনার পর শিশির পরিবহনের চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করে তাদের হেফাজতে নেয়। বাস চালক ও হেলপারকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights