নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় ইয়াদ মোহাম্মদ ওরফে পারভেজ নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আসামি পারভেজকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে দুপুরে র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ত্বকী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ নামে আরও চারজনকে গ্রেফতার করে র‌্যাব। তাদের মধ্যে আসামি কাজল হাওলাদার ত্বকী হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। অপর তিন আসামি জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ডপ্রাপ্ত হয়ে বর্তমানে র‌্যাব হেফাজতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights