নারায়ণগঞ্জে পিস্তলসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশী অত্যাধুনিক পিস্তলসহ এসএম ফাইয়াজ হাসান নিলয় (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার ফতুল্লার উত্তর কাশিপুর আলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এসএম ফাইয়াজ হাসান নিলয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল পূর্ব পাড়ার মনসুর হাজীর ছেলে। বর্তমানে তারা স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার নিউ চাষাড়া জামতলা এলাকায় বসবাস করে।

ফতুল্লা মডেল থানার ভাাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহায়তায় কাশিপুর এলাকা থেকে আমেরিকার তৈরি গুলিবিহীন ম্যাগজিন ও একটি পিস্তল সহ এসএম ফাইয়াজ হাসান নিলয়কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights