নারায়ণগঞ্জে সিএনজিতে আগুন দিল দুর্বৃত্তরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুইজন বাইক আরোহী সিএনজিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আওয়ামী লীগ কিংবা তারই অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থক।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যাত্রী বেশে দুইজন যুবক সিএনজিতে আগুন দিয়েছে। আগুন দিয়ে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights