টঙ্গীতে সিটি কর্পোরেশনের ভবন উদ্বোধন

টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ৪৬নং ওয়ার্ড মেঘনা রোড সংলগ্ন গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব জমিতে টঙ্গী অঞ্চলের অস্থায়ী অফিস ভবন উদ্বোধন করা হয়েছে আজ সোমবার দুপুরে।

সিটি কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে ও ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মতি, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার প্রমুখ।
এর আগে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডিএল বিল্ডিং হতে টঙ্গী পূর্ব থানা এবং থানা গেট থেকে মা টাওয়ার পর্যন্ত আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights