‘নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন’

দিনাজপুর প্রতিনিধি:

নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, নারীরা এখন সব জায়গায় কাজ করছেন। প্রত্যেকটি জায়গাতেই তারা ভালো করছেন।

বৃহস্পতিবার দিনাজপুর শহরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনাজপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ছবি সিনহার সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights