ভূমিকম্পের ১১ দিনের মাথায় এক কিশোরীকে জীবিত উদ্ধারের দাবি
অনলাইন ডেস্ক
তুরস্কে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরীর নাম আলেয়েনা ওলমেজ।
তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, তুরস্কের কাহরামানমারাসে এই ঘটনা ঘটে। উদ্ধারের সঙ্গে সঙ্গে আলেয়েনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
সংবাদমাধ্যম আনাদোলুর সাথে কথা বলার সময় অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্য হ্যাসার এটলাস বলেন, তারা দীর্ঘ এবং ক্লান্তিকর প্রচেষ্টার পর আলেয়েনার কাছে পৌঁছান।
অ্যাটলাস বলেন, ‘প্রথমে আমরা তার হাত ধরেছিলাম, তারপর আমরা তাকে টেনে তুলেছিলাম। সে খুব ভালো অবস্থায় আছে এবং যোগাযোগ করতে পারে। তার সম্পর্কে ভালো খবর পাবেন এই বিশ্বাসের কথা জানান তিনি।
