চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে ৩৩৯ বোতল ফেনসিডিলসহ আল আমিন (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোপন সংবাদে পিকআপটি আটক করা হয়। আটক আল আমিন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাহেরপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে উথলী বিওপি চেকপোস্টের সামনের রাস্তায় অভিযান চালায় বিজিবি। এসময় একটি পিকআপের গতিরোধ করে তাতে তল্লাশি করলে ৩৩৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে পাচারকারীকে আটক ফেনসিডিল, পিকআপ ও অন্যান্য মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে একই থানায় মাদক আইন একটি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights