নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের গল্প ‘জলটুঙি’

অনলাইন ডেস্ক

শ্যামবর্ণ নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ আর সেই পরিবারে ভাঙন ধরার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘জলটুঙি’।

আফরিন জেসিকার রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন রহিম সুমন। ‘জলটুঙিতে’ অভিনয় করেছেন নাজনীন হাসান ,দিলারা জামান, হামিদুর রহমান , ঈষিকা সাকিন, অভি প্রামাণিক , ইমামুর রশীদ খান রতন সিদ্দিকী সহ আরো অনেকে।

‘জলটুঙি’ নিয়ে রহিম সুমন বলেন, এই গল্পে ফুটে উঠেছে নারীর প্রতি বর্ণবৈষম্য, আছে প্রতিবাদ। এই টেলিছবির মাধ্যমে সমাজে বর্ণবৈষম্য নিয়ে একটি দারুন বার্তা পাবে দর্শক। খুব শিগগিরই এটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

জলটুঙি প্রযোজনা প্রতিষ্ঠান অনিন্দ্য এর ব্যানারে তৈরি হয়েছে। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে টেলিছবির দৃশ্যধারণ।

রহিম সুমন এর আগে নির্মাণ করেছেন নাটক ‘বংশপ্রদীপ’, ‘একাকী’, ‘প্রিয় ফুল তুমি’, ‘গোধূলীর আলো’, ‘মামলা মতিন’ , ‘ভালোবাসি ভালোবাসি’, ‘নিরবে চেয়েছি তোমায়’, ‘ক্ষমা’, ‘শঙ্খ’, ‘সাবকনসাস’, ‘ছায়া হয়ে থেকো’, ‘এলোমেলো বাতাস’ সহ আরও কিছু নাটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights