নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ হোসেনকে আটক করেছে পুলিশ। নাসিরনগর থানা পুলিশ বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার কুন্ডা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। লতিফ হোসেন কুন্ডা গ্রামের মৃত অহিদ হোসেনের ছেলে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, থানার উপ-পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে লতিফ হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার প্রধান আসামি। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights