নাহিদ রানার তৃতীয় ওয়ানডে ফাইফার
অনলাইন ডেস্ক
১৩টি ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বার ফাইফারের দেখা পেলেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। আজ ৯ ওভারে ২০ রানে নিয়েছেন ৬ উইকেট। তার গতি, বাউন্স, ইয়র্কারে রীতিমতো বিধ্বস্ত জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা।
বাংলাদেশের পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ফাইফার এখন নাহিদের। সবার উপরে আছেন ছয়বার ৫ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমান।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। চার বছর পর ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল।
হারারেতে টসে জিতে আগে ফিল্ডিং নেন মেহেদী মিরাজ। বাংলাদেশের বোলিং তোপে ৩৬.৪ ওভারে ১৪১ রানে থামে জিম্বাবুয়ে।
