নিখোঁজের নয় দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক রংপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের ৯ দিন পর হাবিবুর রহমান (২৩) নামে অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গার দোলার ইটভাটার দক্ষিণ পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাবিবুর তারাগঞ্জ আলমপুর ইউনিয়নের ফাজিলপুর বানিয়াপাড়া গ্রামের ওহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , গত ৩১ আগস্ট সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন হাবিবুর। এরপর তিনি আর বাড়ি না ফিরলে গত ৪ সেপ্টেম্বর পরিবারের সদস্য বিষয়টি পুলিশকে অবগত করে। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় একই ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), মোফেকুর রহমান ও সোহাগ হোসেনকে (৩৫) শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে পুলিশ ফাজিলপুর ডাঙ্গার দোলার ডিবিএল ইটভাটার মাঠ থেকে হাবিবুরের লাশ উদ্ধার করে।

তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, হাবিবুরের নিখোঁজ হওয়ার বিষয়টি অবগত হওয়ার পর আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সন্দেহজনক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাবিবুরের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights