নিভৃতে চলে গেলেন কবি শাহেদ শাফায়েত

পঞ্চগড় প্রতিনিধি
ভাষার মাসেই নিরবে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন নিরবতার কবি শাহেদ শাফায়েত। বুধবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দক্ষিণ পাড়ায় নিজের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর । তিনি ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী, মাতা রওশানারা বেগম।

ছোটবেলা থেকেই লেখালেখি করতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে তিনি কিছুদিন ঢাকায় থাকেন । ১৯৮৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘কোরপাটেলিক’ প্রকাশিত হয়। প্রথম কাব্যগ্রন্থেই তিনি পাঠকপ্রিয় হয়ে ওঠেন। তার কবিতায় স্বকিয়তা প্রকাশ পায়। ২০০১ সালে তার ‘বালিঘর ও প্রতিটি ভোরের গান’ প্রকাশিত হলে তিনি দেশে বিদেশে পরিচিতি লাভ করেন। ২০২১ সালে প্রকাশিত হয় ‘চরকা কাটার গান’। তিনি নিভৃতচারী কবি ছিলেন। কবিতার পাশাপাশি তিনি নাটকও রচনা করেছেন। তিনি অবিবাহিত ছিলেন। তার মৃত্যুতে পঞ্চগড়ের কবি সংস্কৃতি কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights