নিরবচ্ছিন্ন বিদ্যুৎয়ের লক্ষ্যে জবি দ্বিতীয় ক্যাম্পাসে বৈদ্যুতিক সাবস্টেশনের জমি নির্ধারন

জবি প্রতিনিধি

আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর উপস্থিতিতে জবি ( জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এর দ্বিতীয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন
বিদ্যুৎ সরবারাহের লক্ষ্যে সাবস্টেশন স্থাপনের জন্য জমি নির্ধারণ কার্যক্রম সম্পন্ন হয়।

কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৪- এর উর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করেন। এই কার্যক্রমটি সম্পন্ন হয় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায়।

এছাড়াও উপাচার্য মহোদয় দ্বিতীয় ক্যাম্পাসে বালু ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ ও ঘাট উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পিআরআইপি পরিচালক, প্রধান প্রকৌশলী, প্রকল্পের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালকসহ কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights