নির্বাচন নিয়ে টালবাহানা হলে রাজপথে নামব : জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন নিয়ে টালবাহানা হলে, ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজনে রাজপথে নামব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা শেষ করে দ্রুত নির্বাচন দিন। বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার।

শনিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘অনির্বাচিত সরকার গণতন্ত্র, বিনিয়োগ ও উন্নয়নে বড় বাধা এবং জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে’ বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায় এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।

১৬ বছর ধরে যে দাবি আদায়ে বিএনপি আন্দোলন করছে তা বাস্তবায়নে ড. ইউনূসের প্রতি আহ্বান জানান তিনি। জয়নুল আবদিন বলেন, নির্বাচনের আগে ফ্যাসিবাদীদের নিয়ে ভাবনার কিছু নেই। রাজনীতির মাঠে আর কখনোই তারা আসতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights