‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার’

অনলাইন ডেস্ক
’প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্ততি নিচ্ছে কমিশন, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার’ এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। আইন-কানুন বিধি বিধানের মধ্যে থাকবো। আমরা ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই। যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে। আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই।

রবিবার সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘ভোটার তালিকা কার্যক্রমে সহযোগিতার জন্য আমরা ইউএনডিপির কাছে অনুরোধ জানিয়েছিলাম এবং তারা খুব দ্রুত সময়ে সহায়তা করেছে। আমরা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় তাদের সহযোগিতা চাই। আমাদের মতো তারাও একটি সুষ্ঠু নির্বাচন দেখতে আগ্রহী।’

রাজনীতিতে না গিয়ে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় বলে উল্লেখ করেন সিইসি। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার জানান, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকের মাধ্যমে কীভাবে সহযোগিতা করা যায়, তা নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনের হাতে ১৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যবহারের জন্য ৪,৩০০টি ব্যাগ তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights