নীলফামারীর ডিমলায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জিয়া পরিষদের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন নীলফামারীর ডিমলা উপজেলা জিয়া পরিষদ।শুক্রবার(২৬ সেপ্টেম্বর)সকাল থেকে দুপুর পর্যন্ত নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ডিমলা উপজেলা সদরের ব্যবসায়ী-পথচারিদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নীলফামারী জেলা জিয়া পরিষদের আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু।লিফলেট বিতরণে ডিমলা উপজেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যক্ষ আব্দুল কাদের,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান,জিয়া পরিষদের উপজেলা যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম,সেলিম জাহাঙ্গীর,আলাউদ্দীন আলাল, কামরুজ্জামান,অ্যাডভোকেট আসাদুজ্জামান রায়হান,রেজাউল কবীর,আলমগীর বাদশা,সদস্য স্বপনুজ্জামান স্বপন, আব্দুল করিম ভুট্টুসহ জিয়া পরিষদের ইউনিয়ন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights