নেতাকর্মীদের মুক্তির দাবিতে বগুড়ায় জামায়াতের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার শহরের চারমাথা এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জামায়াত নেতা মাওলানা শহিদুল ইসলাম, আব্দুল হামিদ বেগ, শ্রমিক নেতা আজগর আলী প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। সেই সাথে জামায়াত আমীর ডা: শফিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও আলেম-ওলামার মুক্তি এবং সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights