নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনের ফল প্রশ্নবিদ্ধ করার অভিযোগ

অনলাইন ডেস্ক

ইসরায়েলের জাতীয় নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানোর জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর মিত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট।

গত সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান নোয়াম সোহলবার্গের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তিনি। সোহলবার্গ জানিয়েছেন, নির্বাচন যথাযথভাবে সম্পন্ন হয়েছে। ভোটে কারচুপি বা হস্তক্ষেপের বিষয়ে প্রকাশিত অধিকাংশ অভিযোগও মিথ্যা।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, নির্বাচনের ফল অস্বীকার, জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করা, একটি পুরো জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া এবং দেশকে আরেক দফা নির্বাচনের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা ব্যর্থ হয়েছে।

নেতানিয়াহু ও তাঁর মিত্রদের বিরুদ্ধে আরব ভোটারদের উপস্থিতি বাড়াতে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ তোলার প্রসঙ্গ উল্লেখ করে আইজেনকোট বলেন, যারা বুঝতে পেরেছে নির্বাচনে তারা হেরে গেছে, কেবল তারাই এমন প্রচারণা চালাতে পারে। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আইজেনকোট আরও বলেন, নির্বাচনের ফলাফল বৈধ ও স্পষ্ট। তাই অপপ্রচার ও নানা ধরনের বক্তব্যে কান না দিতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights