নেত্রকোণা-৪; নৌকার মনোনয়ন পেলেন সাজ্জাদুল হাসান
অনলাইন ডেস্ক
নেত্রকোণা-৪ আসনে নৌকার মনোনয়ন পেলেন সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। আজ গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।
