নেত্রকোনায় ফলিত পুষ্টি বিষয়ে কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইস্টিটিউট (বারটান) এর আয়োজনে খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল ১০ টায় শহরের রাজুর বাজার এলাকার বারটান আঞ্চলিক কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে শিক্ষক-ছাত্র, ইমাম-পুরোহিত, এনজিও, সরকারি বেসরকারি, যুব সংগঠন, সাংস্কৃতিক সামজিক সকল স্তরের ৩০ জন প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণের প্রথম দিনে বারটানের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. আলতাফ-ঊন-নাহার মানুষের শরীরের জন্য উপকারী ও শরীরে পুষ্টি যোগায় এমন সকল খাবারের পরিচয় তুলে ধরেন। সেইসাথে দেহের প্রয়োজনীয় খাবারের পরিমাণ বিষয়েও আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights