নেপালের সহিংসতায় নাম, বাংলাদেশ সফরের পরিকল্পনায় পাকিস্তানের সেই আলেম

অনলাইন ডেস্ক

নেপালে সাম্প্রদায়িক সহিংসতার পর যার গতিবিধি গোয়েন্দাদের অনুসন্ধানে এসেছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, সেই পাকিস্তানি আলেম মুহাম্মদ ইলিয়াস গুম্মানকে বাংলাদেশে দুটি ধর্মীয় অনুষ্ঠানের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বলে প্রচার করা হচ্ছে। আগামী ৬ নভেম্বর রাজশাহী ও ৭ নভেম্বর নওগাঁয় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রচারিত কর্মসূচি অনুযায়ী, ৬ নভেম্বর রাজশাহীর মিয়ানপুরে জামিয়া ইসলামিয়া জামিরিয়া দারুল কুরআনের আয়োজনে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার কথা গুম্মানের। পরদিন নওগাঁর পোরশায় দুই দিনের ইসলামী সম্মেলনের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে তার নাম রয়েছে।

পোরশার সম্মেলনটি আয়োজন করছে ইসলামী সম্মেলন সংস্থা, পোরশা।

গুম্মানের বাংলাদেশ সফর নতুন নয়। অতীতে তার সফর পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিল আল-মারকাজুল ইসলামী।

ওয়্যারিস্টের ভাষ্য অনুযায়ী, ভারতীয় ও নেপালি গণমাধ্যমে আগস্টে প্রকাশিত খবরে বলা হয়, ২৬ জুলাই নেপালের সুনসারিতে সহিংসতার পর মুহাম্মদ ইলিয়াস গুম্মানের সফর ও বৈঠক খতিয়ে দেখছিল দেশটির গোয়েন্দা সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights