নেশা-জুয়া সুন্দর জীবনকে বিষণ্ণতার অন্ধকারে ঠেলে দেয় : আজহারী

অনলাইন ডেস্ক

নেশা ও জুয়া কেবল অর্থের অপচয় নয়, এগুলো সুন্দর জীবনকে তিলে তিলে বিষণ্ণতার অন্ধকারে ঠেলে দেয় এবং এসবের ফাঁদে পড়ে মানুষ সর্বস্ব হারায় বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

সোমবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আজহারী বলেন, ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তিলে তিলে গড়ে ওঠা শত-সহস্র রঙিন পরিবার। সুন্দর এই জীবন ধীরে ধীরে হারিয়ে ফেলে তার আসল উদ্দেশ্য। অথচ জীবন তো আল্লাহর দেয়া এক অমূল্য আমানত।

তিনি বলেন, এ জীবন ধ্বংসের জন্য নয়— বরং আল্লাহর স্মরণ, ইবাদত ও ভালোবাসায় সিক্ত হয়ে জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে এবং কল্যাণের সুবাতাস জগৎময় ছড়িয়ে দিতেই এ ধরায় আমাদের আগমন।

পোস্টের শেষে আজহারী সবাইকে আহ্বান জানান, আসুন, স্রষ্টার দেয়া এই অনন্য আমানতকে রক্ষা করি। জীবনকে অর্থবহ করে গড়ে তুলি। সব ধরনের নেশা ও জুয়া থেকে স্থায়ীভাবে বিরত থাকার পণ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights