নোয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে নোয়াখালী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, বিএনপি ও নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

একুশের প্রথম প্রহরে তারা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণকালে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এরপর একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় বিভিন্ন সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

হাতে ফুল আর কণ্ঠে একুশের গান নিয়ে শত শত মানুষ একে একে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights