নোয়াখালীতে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে দেওয়া হলো গৃহ নির্মাণ সামগ্রী

নোয়াখালী প্রতিনিধি
নোয়খালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ হতদরিদ্র পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ইট, বালু, সিমেন্ট ও নগদ টাকাসহ গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় সদর উপজেলার হরিনারায়নপুরে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার আঁখিনুর জাহান নীলা, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান, নোয়াখালী জেলা ডিআরও (ত্রাণ ও দুর্যোগ) জাহিদ হাসান খান প্রমুখ।

গুড নেইবারস বাংলাদেশ এর এডুকেশন এন্ড হেলথ ইউনিটের ডিরেক্টর মি. আনন্দ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এবং বেগমগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ। এছাড়া ছিলেন গুড নেইবারস এর ন্যাশনাল ডিআরআর ফোকাল মি. টমাস মন্ডল, নোয়াখালী ইমারজেন্সি রেসপন্স টিমের টিম লিডার মি. কর্নেল কস্তা, টিম মেম্বার মি. যোসেফ সিদ্দিকি সিয়াদ, মি. রানা পান্ডে এবং মি. আহসানউল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights