নোয়াখালীতে পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির, নোয়াখালী জেলা শাখার নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার দুপুরে মাইজদীতে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের নির্বাচনে সম্মেলনে মোঃ দেলোয়ার হোসেনকে জেলা সভাপতি ও মাঈন উদ্দিনকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইয়াসিনসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটিকে নির্বাচিত করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনির উদ্দিনের সভাপতিত্বে এই উপলক্ষ্যে দুপুরে মাইজদী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ আলী রিপন, নির্বাচন কমিশনারের উপদেষ্টা মতিউর রহমান, নির্বাচন কমিশনার ইকবাল হোসেন, মারুফ হাসান, ইয়াকুব সুমন, জামাল উদ্দিনসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন উপজেলার পরিদর্শকবৃন্দ। আগামী ৩ বছর এই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জানতে চাইলে নবনির্বাচিত জেলা সভাপতি দেলোয়ার হোসেন মাসুদ জানান, আগামী ৩ বছরের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পরিদর্শকদের সাথে নিয়ে সরকারের উন্নয়নে কাজ করা হবে এবং সদস্যদের সকল নানান সুযোগ সুবিধাসহ সার্বিক কাজে সহায়তা করবে এই কমিটি। প্রধান নির্বাচন কমিশনার মনির উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, সকল সদস্য ও কর্মকর্তা পরিদর্শকদের উপস্থিতিতে নির্বাচন হয়েছে। আশা করি এ নবনির্বাচিত কমিটি সদস্যদের মঙ্গলের জন্য কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights