পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

ফেনীর পরশুরামে বন্যায় প্লাবিত অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (১৩ জুলাই) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল, নদী তীরবর্তী ও বন্যা কবলিত অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে। পাশাপাশি সমুদ্র ও নদী তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’

তিনি আরও জানান, সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলার নিম্নাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির ফলে সহস্রাধিক পরিবার বাস্তুচ্যুত হয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়াও অনেক মানুষ পানিবন্দি হয়ে নিজ নিজ বাড়িতে মানবেতর জীবনযাপন করছে।

আজ রবিবার, বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় ফেনীর পরশুরাম উপজেলার সাতকুচিয়া, দক্ষিণ বেড়াবাড়িয়া, শৈলিয়া, সাহেবনগর এবং চিতলিয়া এলাকায় বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এবং সার্বিক সহায়তা প্রদান করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights