পা পিছলে নদীতে পড়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার, নিখোঁজ আরও

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পারাপারের সময় পা পিছলে পানিতে পড়ে বঙ্গকেশর রায় ও জয়ন্ত রায় নামে দুই যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) বিকেলে খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের বাঘারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বঙ্গকেশর রায় নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বঙ্গকেশর রায় (৩৫) খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা এলাকার পাইকপাড়ার কান্ত রায়ের ছেলে ও নিখোঁজ জয়ন্ত রায় (২০) একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো দিনমজুরির কাজে গিয়েছিলেন বঙ্গকেশর ও জয়ন্ত রায়। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুইজন ওই নদীর রাবারড্যাম পার হচ্ছিলেন তারা। এসময় পা পিছলে বেলান নদীতে পড়ে পানিতে তলিয়ে যান তারা। পরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করেও না পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়। তারা এসে উদ্ধারে অভিযান চালায়। সন্ধ্যায় এক যুবকের লাশ পাওয়া গেলেও আরেকজন নিখোঁজ থাকে।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু সায়েম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রংপুরের ডুবুরিদল ঘটনাস্থলে এসে বেলান নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে সন্ধ্যার দিকে বঙ্কেশ্বরের মরদেহ উদ্ধার করলেও জয়ন্তর কোনও সন্ধান করতে পারেননি। এর এক পর্যায়ে তারা তাদের অভিযান বন্ধ করে দেন।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights