পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় আশরাফ হোসেন আশফাক (৩৫) নামে এক ব্যবসায়ী হত্যা করার অভিযোগ ওঠেছে। নিহতের স্বজনদের দাবি পাওনা টাকা চাওয়ায় তাকে প্রতিপক্ষের লোকজন গলাটিপে হত্যা করেছে।

গতকাল বুধবার রাতে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছাপাড়ায় এ ঘটনা ঘটে। আশরাফ হোসেন পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার আব্দুর রহিমের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, হত্যার সংবাদ পেয়ে রাতেই পুলিশ পাঠিয়ে নিহত আশফাকের মরদেহ উদ্ধার করে ময়নাদতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটি ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। তবে স্বজনদের দাবি ব্যবসার পাওনা টাকা চাওয়ায় আশরাফকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রাকিবুল বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights