পাকিস্তান শিবিরে হতাশা! নাসিমকে নিয়ে বিশ্বকাপেও শঙ্কা

অনলাইন ডেস্ক

শেষ বলে যেয়ে রোমাঞ্চকর জয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। অন্যদিকে, লঙ্কানদের কাছে ২ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এর মাঝেই পাকিস্তান শিবিরে এলো আরেক ‘দুঃসংবাদ’। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার জানা গেল বিশ্বকাপের শুরুতেও অনিশ্চিত নাসিম শাহ। এমনটা জানিয়েছেন খোদ পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এশিয়া কাপে গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এমনটা জানান বাবর আজম। ডান কাঁধের চোট থেকে নাসিম শাহ ঠিক কত দিনে সেরে উঠবেন, সেটি নিয়ে এখনও পরিষ্কারভাবে কিছুই জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৬ অক্টোবর, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। টুর্নামেন্টের শুরু থেকে নাসিম পুরোপুরি ফিট থাকবেন কি না সেটা নিয়ে শঙ্কায় বাবর নিজেও।
এদিকে নাসিমের মতো ইনজুরিতে আছেন হারিস রউফও। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি তিনি। হারিস অবশ্য বিশ্বকাপের আগেই সুস্থ হবেন বলে জানিয়েছেন বাবর।

তিনি বলেন, ‘হারিস রউফের অবস্থা ভালো। তার একটু টান লেগেছে। কিন্তু সে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে। নাসিম শাহও তাই…তাদের (চোটে) পার্থক্য আছে। সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে, জানি না। তবে আমার মতে, নাসিমকেও বিশ্বকাপের শেষ দিকে পাওয়া যাবে। দেখা যাক কী হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights