পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ২৫

অনলাইন ডেস্ক
পাকিস্তানে ইসলামাবাদ-লাহোর মহাসড়কে বাস দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন।

দেশটির জাতীয় মহাসড়ক পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে কাল্লার কাহার এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণে দুটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা করা যাচ্ছে।
সূত্র: ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights