পাট শিল্প রক্ষায় জুট সিলভার রফতানি বন্ধের দাবি

অনলাইন প্রতিবেদক
দেশের পাট শিল্প রক্ষায় কাঁচাপাট রফতানি বন্ধ রয়েছে। এরপরেও জুট সিলভার নামে রফতানি অব্যাহত রয়েছে। এটি বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)।

বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবিরের সই করা চিঠিতে বলা হয়েছে, পাট খাতের সঙ্গে দেশের কোটি কোটি কৃষক, শ্রমিক, কর্মচারী, বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, কাঁচা পাট রফতানিকারক এবং কাঁচা পাট ব্যবসায়ীসহ অসংখ্য মানুষের জীবন জীবিকা জড়িত। ২০২৫ সালের সেপ্টেম্বরে বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে দেশীয় শিল্পের কাঁচা মাল নিশ্চিত করার লক্ষ্যে কাঁচা পাট রফতানি বন্ধ করে। কিন্তু জুট সিলভার নামে কাঁচা পাটের একটি প্রাথমিক পর্যায়ের প্রক্রিয়াজাত পণ্য রফতানি অব্যাহত রয়েছে। যার বিপরীতে ১০ শতাংশ নগদ প্রণোদনাও প্রদান করা হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, একদিকে কাঁচা পাট রফতানি শর্ত আরোপ করে বন্ধ করা হয়েছে। অন্যদিকে ১০ শতাংশ রফতানি প্রণোদনা প্রদানের মাধ্যমে জুল সিলভার রফতানি করার সুযোগ রাখা হয়েছে। জুট সিলভার রফতানি প্রক্রিয়ার সঙ্গে শ্রমিক সম্পৃক্ততা তেমন একটা নেই। যা আছে কাঁচাপাট উৎপাদন ও স্থানীয় শিল্পের সঙ্গে।

এতে আরও বলা হয়েছে, ১০ শতাংশ নগদ প্রণোদনা পাওয়ার কারণে জুট মিল মালিকরা বিপুল পরিমাণ জুট সিলভার রফতানি করছে। মিল মালিকরা এককভাবে পাটের বাজার নিয়ন্ত্রণ করার কারণে কৃষক পাটের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে জুট সিলভার রফতানি বন্ধ করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights