পাটগ্রামে বসুন্ধরা শুভসংঘের মানবিক সহায়তা

অনলাইন ডেস্ক

মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে বসুন্ধরা শুভসংঘের পাটগ্রাম উপজেলা শাখা এক অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছে। সংগঠনটির উদ্যোগে দীর্ঘদিন ধরে অসুস্থ মো. আজিজার রহমান (৪৫)-কে চিকিৎসা সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

জানা গেছে, শান্তিরাম গ্রামের বাসিন্দা মো. আজিজার রহমান দীর্ঘদিন ধরে পেটব্যথা ও আলসারজনিত সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে বর্তমানে তিনি কর্মক্ষম নন। একসময় রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করলেও এখন চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। পাঁচ সদস্যের পরিবার নিয়ে তিনি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিস্থিতি বিবেচনায় বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে তার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং কাঁচাবাজার সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখার উপদেষ্টা মো. মাসুদ রানা, সভাপতি মো. সুমন ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক তুষার ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ইমদাদুল হক এবং সদস্য আজিজুল ইসলাম।

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক মূল্যবোধকে এগিয়ে নিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights