সিলেটে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটজুড়ে তীব্র গরমে যেন নাভিশ্বাস উঠছে। দাবদাহে পুড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদ। শনিবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সকাল থেকে সূর্যের প্রখর খরতাপে পুড়ছে মহানগরী। প্রচণ্ডে রোদে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুর। মহানগরীর রাস্তায় মানুষের চলাচলও অনেকটা কম। সেই সাথে যানবাহন চলাচলও অনেকটা কম। গরমের কারণে বেশী বিপাকে খেটে খাওয়া মানুষজন।
সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সিলেটে রেকর্ড করা তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
