পাবনায় শিশুর লাশ উদ্ধার, আটক ১

পাবনা প্রতিনিধি:

নিখোঁজের এক দিন পর পাবনার আতাইকুলায় সালমান নামের চার বছরের এক শিশুর মরদেহ চাচাতো ভাইয়ের ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর চাচাতো ভাই ফয়সালকে আটক করেছে পুলিশ।

নিহত সালমান আতাইকুলা থানার সাদাল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রামের ও আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হাশেমের সন্তান।
পারিবারিক সূত্র জানায়, সোমবার শিশুটি নিখোঁজ হয়। পরে জনৈক ব্যক্তি মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করলে পুলিশে জানান ওই শিশুর পরিবার।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সন্দেহভাজন হিসেবে শিশুটির চাচাতো ভাই ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে, তাকে হত্যার বিষয়টি স্বীকার করে ফয়সাল। পরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ ঘরের একটি বাক্সের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আতাইকুলা থানায় একটি মামলা করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights