পার্পল ক্যাপ খোয়ালেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
চেন্নাই সুপার কিংসের হয়ে স্বপ্নের মতো সময় কাটছে মুস্তাফিজুর রহমানের। প্রথম ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করেছিলেন টাইগার এই পেসার। এরপর ভিসার কাজে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসায় খেলতে পারেননি একটি ম্যাচ। যদিও এক ম্যাচ পর ফিরেই আবার দখল করে নিয়েছিলেন পার্পল ক্যাপ। তবে একদিন পরই সেটি আবার খোয়ালেন। মুস্তাফিজকে টপকে চলতি আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটসংগ্রাহক যুজবেন্দ্র চাহাল।

৫ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন রাজস্থান রয়্যালসের এই কিংবদন্তি স্পিনার। অন্যদিকে, এক ম্যাচ কম খেলা মুস্তাফিজের নামের পাশে আছে ৯ উইকেট।

গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের আগে চাহালের উইকেট ছিল ৮টি। এই ম্যাচে দু’টি উইকেট শিকার করেন চাহাল। বিজয় শঙ্করের পর শুভমান গিলকেও ফেরান। আর তাতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠে আসেন তিনি।
তালিকায় পরের দুই স্থানে সমান ৮টি করে উইকেট নিয়ে আছেন আর্শদীপ সিং ও মোহিত শর্মা। ৭ উইকেট নিয়ে পঞ্চম স্থানে আছেন খলিল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights