পিরোজপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিং, আটোরিক্সা চালকের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুল ছাত্রীকে ইভটিজিংয় করার অভিযোগে জাকির হোসেন হাওলাদার নামের এক অটোরিক্সা চালককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন হাওলাদর (৪৫) কাউখালী উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠি গ্রামের মোসলেম আলী হাওলাদারের ছেলে।
স্কুল ছাত্রীর মা জানান, তার মেয়ে স্কুল ছাত্রী উপজেলা সদরের মানিক মিয়া কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে অটোরিক্সা চালক জাকিরের অটোরিক্সা গাড়িতে করে প্রায়ই স্কুল থেকে তার বাড়ি সদর ইউনিয়নের কলেজ পাড়া গ্রামের বাড়িতে আসা যাওয়া করতো। এ সময় ওই গাড়ি চালক স্কুল ছাত্রীকে তার (চালক) পাশে বসিয়ে শ্লীলতাহানির চেষ্টা করতো। আর এ বিষয়টি ছাত্রীকে তার পরিবারের কাছে না বলতে হুমকি দেয়া হতো। বিষয়টি তার মেয়ে তাকে বললে, তিনি যাত্রী বেশে ওই গাড়িতে ওঠেন। বিষয়টি হাতে-নাতে ধরে ফেলে। পরে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা অটো চালককে গণধোলাই দিয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করে। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেন।

কাউখালী থানার ওসি মো: জাকারিয়া হোসেন জাকির জানান, অভিযুক্তকে স্থানীয়রা গণধোলাই দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করেছেন। পরে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা জানান, স্কুল ছাত্রী ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার সত্যতা প্রমাণ সাপেক্ষে ওই অটো চালককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights