পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি:

ফেনীর ফুলগাজীতে পুকুরে ডুবে নাজমুল হোসাইন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়ার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসাইন স্থানীয় পোদ্দার বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় যখন পরিবারের সবাই ইফতার নিয়ে ব্যস্ত ছিলো তখন নাজমুল হোসাইনরা ছোট দুই ভাই ঘরে খেলাধুলা করছিলো। কোন এক ফাঁকে সবার চোখকে ফাঁকি দিয়ে সে বাড়ির বাহিরে চলে যায়। নাজমুলকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন আশপাশ এলাকায় খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাকে ভাসতে দেখে তারা। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন মজুমদার পুকুরে ডুবে শিশু নাজমুল হোসাইনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলগাজী থানার ওসি নিজাম উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি তবে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights